রাঙ্গামাটিতে ভূমিকম্প অনুভূত

রাঙ্গামাটিতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২ জুন) দুপুর ২টা ৪৭ মিনিটে দিকে বিভিন্ন জায়গায় ভূ-কম্পনের খবর পাওয়া গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২। কেন্দ্রস্থল ছিল পার্শ্ববর্তী দেশ মিয়ানমার। এর স্থায়ীত্বকাল ছিল ৩ সেকেন্ড।

রাঙ্গামাটি স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র অবজারভার ক্যা চিনু মারমা এ তথ্য নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গণমাধ্যমকর্মী ইয়াছিন রানা সোহেল বলেন, ডেস্কে কাজ করছিলাম। হঠাৎ ভবনটি কেঁপে ওঠে, প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পেরেছি ভূমিকম্প হচ্ছে। স্থায়িত্বকাল ছিল প্রায় ৩ থেকে চার সেকেন্ড। ধারণা করছি এটি একটি মাঝারি মাত্রার ভূমিকম্প। তবে ভুর দুপুর হওয়ায় অনেকেই বিষটি টের পায়নি।

রাজিব দাস বলেন, টের পেয়েছি ভূমিকম্প হয়েছে। কিছুটা ভয়ও পেয়েছিলাম।

 

এনএএন টিভি