রাজবাড়ীতে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহ*ত্যা

রাজবাড়ীর পাংশায় নাঈম মোল্লা (২৩) নামের এক যুবকের গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। নাঈম ওই এলাকার কামরুল হাসানের ছেলে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা যায়, মঙ্গলবার গভীর রাতে নাঈম নিজ ঘরের বারান্দার আড়ার সাথে স্ত্রীর ব্যবহৃত ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরবর্তীতে তার স্ত্রী মুক্তা খাতুন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে নাঈমের মা ও বাড়ির লোকজনসহ ওড়না কেটে নিচে নামিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নাঈম দীর্ঘদিন নেশাগ্রস্থ ও ধার দেনায় জর্জরিত ছিলেন। দেনার টাকার চাপে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা তাদের।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।’

এনএএন টিভি / মোঃ হামজা শেখ