নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের অভিযানে গত শুক্রবার রাত ১০টার দিকে হড়গ্রাম কোর্ট স্টেশন এলাকার একটি বাসা থেকে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ওই শিক্ষার্থীর নাম রাতুল কুমার বর্মন। তিনি রাজশাহীর গোদাগাড়ী থানার চান্দলাই গ্রামের মৃত অসীম কুমার বর্মনের ছেলে। রাতুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
অপরদিকে গ্রেপ্তারকৃত পাঁচ যুবক হলেন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার রানীনগর হিন্দুপাড়ার পবন সরকার উদয় (১৯), রাজপাড়া থানার হড়গ্রাম বাজার এলাকার মো. দাউদ ইব্রাহিম সাফি (২২), একই এলাকার পলাশ কবির (২৬), কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পালপাড়ার প্রবীন পাল রুদ্র (২০) এবং একই এলাকার ওয়াহিদুর রহমান নুর (২০)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাবি শিক্ষার্থী রাতুলের সঙ্গে পবন সরকারের মোবাইলে পরিচয় হয়। গত ৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় পবন মোবাইল ফোনে রাতুলকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কোর্ট স্টেশন মোড়ের জামিল চত্বরে আসতে বলেন।
পরে রাতুল সেখান থেকে চলে যেতে চাইলে পবনের অপর সহযোগী দাউদ ইব্রাহিম ও পলাশ তাকে অপহরণ করেন। অপহরণের পর তাকে হড়গ্রাম বাজারের দাউদ ইব্রাহিমের ভবনের একটি কক্ষে আটকে রাখা হয়।
পরে সেখানে তাকে মুক্তিপণের দাবিতে শারীরিকভাবে নির্যাতন করা হয়। রাত ৯টায় রাতুলের মোবাইল ফোন থেকে তার মায়ের ফোনে কল করে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে সেখানে অভিযান চালিয়ে পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার এবং রাতুলকে উদ্ধার করা হয়।

Comments are closed.