চট্টগ্রামে শেষ হলো ১৩তম পর্যটন মেলা

চট্টগ্রামে তিন দিনব্যাপী ১৩তম আন্তর্জাতিক পর্যটন মেলার সফলভাবে শেষ হয়েছে। গত বৃহস্পতিবার থেকে এই মেলা শুরু হয়।
শুক্র ও শনিবার মেলায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ছিল লক্ষ্য করার মতো। এবারের মেলায় বিদেশি ৬টি প্রতিষ্ঠানসহ ৩৫টি স্টল স্থান পায়।
উদ্যোক্তারা জানান, আকর্ষণীয় ছাড় ও উপহারের কারণে ক্রেতারা স্টলে ভিড় করছেন, কেউ কেউ তাৎক্ষণিক টিকিট বুকিং দিচ্ছেন। মেলাতে দেশ-বিদেশে ভ্রমণের ক্ষেত্রে লোভনীয় অফার দিয়েছে দেশের উড়োজাহাজ কোম্পানিগুলো।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর একটি হোটেলে পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর আয়োজিত তিন দিনব্যাপী ১৩তম আন্তর্জাতিক পর্যটন মেলার উদ্বোধন করা হয়।

Share this news as a Photo Card