রূপগঞ্জে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা

নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু স্মারক উন্মোচনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি মহোদয় এবং রূপগঞ্জ উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দরা।

এরপর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে রুপগঞ্জ উপজেলার হলরুমে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল হক এবং রুপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমানুল্লাহ আমানের সভাপতিত্বে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় বস্ত্র ও পাটমন্ত্রী জনাব গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকএম.পি।

এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাবো পৌরসভার মেয়র জনাব হাসিনা গাজী, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভূইয়া।

রুপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসি আলম নিলাসহ আরো উপস্থিত ছিলেন,

নারায়ণগঞ্জ গ সার্কেল এসপি আবির হোসেন, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এফ এম সায়েদ,

মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান হাজী তোফায়েল আহমেদ আলমাস,

রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন সহ রূপগঞ্জ উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এ সময় উক্ত অনুষ্ঠানে সবাই একে একে বক্তব্য রাখেন।

এনামুল হক, রূপগঞ্জ

আরও পড়ুন:

এনএএন টিভি