গত ১০ আগস্ট, ২০২৫ তারিখে লৌহজংয়ে ভোটার তালিকা হালনাগাদ- নিবন্ধিত ভোটারদের তালিকা প্রকাশ হয়েছে। নির্বাচন অফিস সূত্রে জানা যায় উপজেলা/থানা নির্বাচন অফিসে এবং সংস্লিষ্ট ইউনিয়ন পরিষদে বা পৌরসভা অফিসে বা সিটি করপোরেশনের কাউন্সিলর অফিসে প্রকাশিত ভোটার তালিকা প্রদর্শন করা হবে।
ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ এ নিবন্ধিত ভোটারদের কারো কোনো তথ্য ভুল থাকলে, তারা আগামী ১০ আগস্ট, ২০২৫ তারিখ হতে ২১ আগস্ট, ২০২৫ তারিখ পর্যন্ত ফ্রি সংশোধনের সুযোগ পাবেন।
এই সংশোধন করার জন্য সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে ফরম-১৪ তে আবেদন করতে হবে। আবেদনের সাথে সংশোধনের স্বপক্ষে উপযুক্ত ডকুমেন্ট দাখিল করতে হবে। সংশোধন আবেদন পাওয়ার পর আগামী ২৬ আগস্ট, ২০২৫ তারিখের ভিতর সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার প্রয়োজনীয় সংশোধন কার্যক্রম সম্পন্ন করবেন
এনএএন টিভি / রুবেল ইসলাম তাহমিদ

One Reply to “লৌহজংয়ে ভোটার তালিকা হালনাগাদ-নিবন্ধিত ভোটারদের তালিকা প্রকাশ”
Comments are closed.