শ্রীমঙ্গলে জাঁকজমকপূর্ণ সরস্বতী পূজা

বাণী অর্চনা,পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণসহ নানা আয়োজনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যার দেবী সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।

বুধবার ১৪ ফেব্রুয়ারি সকাল থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা ক্যাম্পাসে সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে অংশ নেন কলেজ স্কুলের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। সরস্বতী পূজা উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রভাংশু সোম অতিরিক্ত মহান জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবদুল হক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), বর্ণালী পাল অতিরিক্ত জেলা প্ৰশাসক (শিক্ষা ও আইসিটি)। এদিকে বিভিন্ন স্কুলে ও কলেজ বিকেলে সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চলছে। বিভিন্ন মন্ডব ঘুরে দেখা গেছে তরুণ তরুণীদের উপস্থিতি লক্ষ্য করার মত।

এনএএন টিভি / তিমির বনিক

Share this news as a Photo Card