ভালোবাসা দিবসে বিয়ে করলেন স্পর্শিয়া

বিয়ে করলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বুধবার বিকেলে এই অভিনেত্রী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

তার স্বামীর নাম সৈয়দ রিফাত নাওঈদ হোসেন। তিনি সিলেটের সন্তান। দেশের বাইরে থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করে একটি মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানির পরিচালক পদে চাকরি করছেন।

বুধবার ইনানি বিচে স্পর্শিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা হয়। যেখানে দুই পক্ষের ঘনিষ্ঠজনরা হাজির ছিলেন।

স্পর্শিয়া বলেন, নাওঈদকে আমার আম্মুর খুব পছন্দ হয়েছে। আমি আগেই বলেছি বিয়েটা আম্মুর পছন্দেই করব। তাছাড়াও কিছু বিষয়ে নাওঈদকে আমিও মনের মতো পেয়েছি বলেই আমি রাজী হয়েছি। সেও হয়ত আমার মধ্যে তার স্ত্রী হিসেবে যে গুণগুলো চেয়েছিল, সেগুলো পেয়েছে। তাই দুই পরিবারের সম্মতিতেই বিয়ে।

উভয়ের পরিচয় কেবল বিয়ের দেখা দেখিকে কেন্দ্র করেই। স্পর্শিয়া জানান, আমাদের এক কমন ফ্রেন্ড ঘটকালি করেছে। পারিবারিক ভাবে কথাবার্তা বলার পর বিয়ের বিষয়টি পাকা হয়। পাশাপাশি ভালোবাসাও তৈরী হয়।

সমুদ্র বিচে বিয়ে করার পরিকল্পনা নিয়ে স্পর্শিয়া বলেন, সমূদ্র আর পাহাড় আমার ভীষণ প্রিয়। তাই আমার সব সময় ইচ্ছে ছিল এমন জায়গায় বিয়ে করব যেখানে পাহাড় আর সমূদ্র দুটোই রয়েছে। শ্বশুরবাড়ির লোকজনও আমার ইচ্ছেকে প্রাধান্য দিয়েছেন।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card