শ্রীমঙ্গলে জাতীয় পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

পিঠা পুলির বাংলাদেশ” এই স্লোগান সামনে রেখে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে জাতীয় পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) পৌরশহরের জেলা পরিষদ মিলনায়তন মাঠে এ পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন শ্রীমঙ্গল উপজেলা শিল্পকলা একাডেমী। এ অনুষ্ঠানে সহযোগিতা করেন শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব এর সভাপতিত্বে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ শাহিনা আক্তার, উপজেলা ভাইস-চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, মহিলা ভাইস-চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার করসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।

মঙ্গলবার বেলা ২ টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান চলে রাত ১০টা পর্যন্ত। অনুষ্ঠানটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও ব্যক্তি পর্যায়ে রকমারি পিঠাপুলির পসরা নিয়ে ১৫ টি স্টল বসে। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, ছোট ছোট শিশুরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আগমনে জেলা পরিষদ মিলনায়তন মাঠটি একটি মিলনমেলায় পরিণত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শিল্পীদের পুরস্কার বিতরণ করেন।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card