প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভিশন ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ ,২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশের মর্যাদা অজনের লক্ষ্যে সড়ক বিভাগের মাধ্যমে আর্থ সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সুবিধা প্রদানে নিরলস কাজ করে যাচ্ছে ময়মনসিংহ সড়ক জোন ও সড়ক বিভাগ ।
সড়ক বিভাগ ময়মনসিংহ অঞ্চল প্রতিটি জেলাকে ঢাকার সাথে সরাসরি সংযোগ করতে বিস্তারিত কাজ হাতে নিয়েছেন । এরই মধ্যে নেত্রকোনা সড়ক বিভাগের অধীন সুনামগঞ্জ হয়ে ধানুয়া কামালপুর, জামালপুর সড়কের কাজ হচ্ছে , এছাড়া নেত্রকোনা সিমান্ত সড়কের কাজ হচ্ছে ।
জামালপুর সড়ক বিভাগের আওতায় রেলওয়ে ওভার পাশ সড়ক নির্মাণ হচ্ছে । সড়ক বিভাগ ময়মনসিংহ জোনের আওতায় মুক্তাগাছা ময়মনসিংহ সড়কের কাজ হচ্ছে । শেরপুর ময়মনসিংহ সড়কের কাজ ইতি পূর্বে সমাপ্তির পথে ।
নির্বাহী প্রকৌশলী নেত্রকোনা শাহরিয়ার কবির ,জামালপুর নির্বাহী প্রকৌশলী জনাবপকুঞ্জ ,ময়মনসিংহ নির্বাহী প্রকৌশলী ছাদ্দাম হোসেন ,শেরপুর নির্বাহী প্রকৌশলী মো: মনিরুজ্জামান , এর কার্যালয় থেকে জানাগেছে, ময়মনসিংহ জোনের আওতায় সড়ক বিভাগ এসকল সড়কের কাজ বাস্তবায়ন করছেন ।
উপসহকারী প্রকৌশলী মো: শফিকুল ইসলাম জানিয়েছেন জোনের আওয়তায় এসকল প্রকল্পের কাজ সমাপ্ত হলে ময়মনসিংহ বিভাগ যোগাযোগ ক্ষেত্রে রুল মডেল তৈরি হবে ।
অতিরিক্ত প্রধান প্রকৌশলী ময়মনসিংহ অঞ্চল জনাব শওকত আলী সাহেব জানান, ময়মনসিংহ এর অধীনে প্রতিটি জেলায় সড়ক বিভাগের কাজ বাস্তবায়ন হচ্ছে । আশা করা হচ্ছে আগামী ২বছরের মধ্যে ঢাকার সাথে এই বিভাগের যোগাযোগে সহজ পথ তৈরি হবে ।
সড়ক বিভাগ ও সড়ক জোন ময়মনসিংহ এর অধিন শম্ভুগঞ্জ হইতে বাইটকান্দি পর্যন্ত ৩৪.৫০০ কিলোমিটার সড়ক চুক্তি বন্ধ ঠিকাদার মের্সাস রানা বিল্ডার্স লি: ৩২৮ কোটি টাকা চুক্তি মূল্যে নির্মাণ কাজ শুরু করেন । ২০১৮ সালের শেষের দিকে কাজটি শুরু করা হয় ।
কাজটি ৯০ভাগ সম্পুন্ন হয়েছে বলে জানান, সাব ডিবিশন ইঞ্জিনিয়ার তুহিন সাহেব , জামালপুর সড়ক বিভাগ এর আওতায় এলেঙ্গা জামালপুর সড়ক ৭৭ কিলোমিটার যা ৫১০ কোটি টাকা ব্যায়ে অধিগ্রহণ সহ নির্মাণ করা হয় ।
শতভাগ কাজ বাস্তবায়ন হয়েছে বলে জানালেন প্রকৌশলী মো: জাহাঙ্গীর আলম (এসি) সড়ক বিভাগ জামালপুর জানান, ইতিপূবেই এই প্যাকেজের কাজ সমাপ্ত হয়েছে ।
বর্তমানে রেল লাইনের ওভার পাশ বাইপাস সড়ক নির্মাণ হচ্ছে । ময়মনসিংহ অঞ্চলের চলমান কাজ গুলো বাস্তবায়ন হলে এই বিভাগের জন সাধারণের সামাজিক উন্নয়ন হবে ।
শেরপুর প্রতিনিধি ইউসুফ আলী মন্ডল :
