নাটোরের সিংড়ায় নিশ্চিন্তপুর জাগ্রত তরুণ সংঘের উদ্যোগে ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী সুকাশ ইউনিয়ন এর নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, ডঃ মোঃ রুবেল আহমেদ রনি, হাফেজ আবু আবদুল্লাহ মোঃ মুসা, বামিহাল নবজাগরণ স্বেচ্ছায় রক্তদান সংগঠনের নির্বাহী পরিচালক মেহেদী হাসান। এছাড়া উপস্থিত ছিলেন বারুহাস ইউনিয়ন স্বেচ্ছায় রক্তদান সংগঠন এর প্রতিষ্ঠাতা পরিচালক, নিশ্চিন্তপুর জাগ্রত তরুণ সংঘের সভাপতি সহ সকল সদস্যবৃন্দ।
নিশ্চিন্তপুর জাগ্রত তরুণ সংঘের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান জানান, “সমাজ পরিবর্তনের শুরু হোক আমাদের হাতে” এই স্লোগান কে সামনে রেখে গঠিত নিশ্চিন্তপুর জাগ্রত তরুণ সংঘের প্রথম এবং প্রধান লক্ষ হলো মানুষের জন্য কাজ করা।
এনএএন টিভি / মোঃ মোতালেব হোসেন
