সুরমা নদীতে নিখোঁজ হওয়া ড্যাফোডিল শিক্ষার্থীর লাশ উদ্ধার

সুরমা নদীতে গোসল করতে নেমে ঢাকার ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী নাফিস আবরার (২৬) নিখোঁজ হওয়ার তিন দিন পর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ জুলাই) সুরমা নদীর সুনামগঞ্জ পৌরশহরের মল্লিকপুর এলাকার আব্দুল জহুর সেতুর নিচ থেকে নাফিসের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থী নাফিস আবরার নাটোর জেলার গোপালপুর এলাকার গাউসিল আযমের ছেলে।

সোমবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় সুনামগঞ্জ সদর থানার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান নাফিসের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,

‘শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যার দিকে সুনামগঞ্জ পৌর শহরের রিভারভিউ পার্ক এলাকায় সুরমা নদীতে গোসল করতে নামেন নাফিস আবরার ও তার আরেক বন্ধু তুষার কুমার রায় (২৬)।’

‘এ সময় এই দুই শিক্ষার্থী সাতার কেটে সুরমা নদী হয়ে পাশের লঞ্চঘাটে যাওয়ার সময় দুই বন্ধু নদীর স্রোতে তলিয়ে যায়।’

‘নিখোঁজের পর পর তার বন্ধু তুষার রায়কে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিলেন নাফিস আবরার।’

‘নদীতে প্রচণ্ড স্রোতের কারণে সুনামগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল ও আশপাশে দুইদিন অনেক চেষ্টা করেও তার সন্ধান পায়নি।’

‘সোমবার (১৭ জুলাই) সকালে আব্দুল জহুর ব্রিজের নিচ থেকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ মডেল থানা পুলিশ।’

সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নিউটন দাশ বলেন বলেন,

‘সুনামগঞ্জ শহরের নতুনপাড়া এলাকায় তাদের আত্মীয়ের বিয়েতে আসেন এই দুই যুবক।’

‘সেদিন রিভারভিউ পার্ক এলাকার সুরমা নদীতে গোসল করতে নেমে এই শিক্ষার্থী নিখোঁজ হয়েছিলেন।’

এনএএন টিভি