১৯ রমজান বৃহস্পতিবার নগরীর টানবাজার এলাকায় অবস্থিত বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট ক্লাবে ঐতিহ্যবাহী নাট্য ও সেবামূলক সংগঠন সৃষ্টি গ্রুপ থিয়েটার ও সেবা সংস্থার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিশিষ্ট সংবাদ,মানবাধিকার ও নাট্যকর্মী এম.আর হায়দার রানার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাহী সভাপতি মোঃ আসাবুদ্দিন I মাহে রমজান শীর্ষক আলোচনা সভায় সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার স্থানীয় দৈনিক পত্রিকা সমূহের মালিকদের সংগঠন নারায়ণগঞ্জ পেপার অনার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক খবর প্রতিদিন পত্রিকার সম্পাদক- প্রকাশক এস এম ইকবাল রুমি । সম্মানিত মেহমান হিসেবে আরো উপস্থিত ছিলেন সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ সোবাহান বেপারী, দৈনিক আজকের নীর বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এসএম ইমদাদুল হক মিলন, নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী নাট্য দল নারায়ণগঞ্জ নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক সাবেক সরকারি কর্মকর্তা শামসুল আহসান রোমান, সম্মিলিত নাট্যকর্মী জোট নারায়ণগঞ্জের সভাপতি চলচ্চিত্র অভিনেতা মাসুমুল হক সোহেল ও সাধারণ সম্পাদক দেশের খ্যাতমান যাদুশিল্পী মোঃ কবির প্রধান |
আলোচনায় বক্তাগণ উপস্থিত সকলের মাঝে পবিত্র মাহে রমজানের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন । পাশাপাশি নারায়ণগঞ্জের নাট্য আন্দোলন তথা সংস্কৃতির ঐতিহ্য ফিরিয়ে আনতে সকল নাট্য সংগঠন গুলোকে তাদের সুষ্ঠু নাটক চর্চা ও কর্মকাণ্ড চালু করার তাগিদ প্রদান করেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে গঠিত নতুন বাংলাদেশের কৃষ্টি কে আগামী দিনে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে নাট্যকর্মীদের এবং সেবামূলক সংগঠন এর কর্মীদের ভূমিকা অবশ্যই গুরুত্ব বহন করে বলে বক্তাগণ উল্লেখ করেন। এ সময় বিভিন্ন নাট্য সংস্কৃতি এবং সংবাদ মাধ্যমের কর্তাব্যক্তি, কর্মীগণ উপস্থিত ছিলেন যাদের মধ্যে অনলাইন নিউজ পোর্টাল টেলিগ্রাফের সম্পাদক ও প্রকাশক আরিফুজ্জামান আরিফ এমবিডি নিউজ এর চেয়ারম্যান মিতু মোরশেদ, এ.কে টেলিভিশনের কর্ণধার সাংবাদিক আবুল কালাম আজাদ, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা সভাপতি ও নারায়ণগঞ্জ জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাহিদুল ইসলাম টিটু, নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য প্রবীণ সাংবাদিক ও নাট্যকর্মী একেএম শফিউল আলম, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলার সহ-সাধারণ সম্পাদক হাজী মোঃ মহসিন ও ধর্ম সম্পাদক এপেক্সিয়ান ইব্রাহিম সিরাজ, জেলা শিল্পকলা একাডেমীর নারায়ণগঞ্জের অভিনয় বিভাগের প্রশিক্ষক আবুহানিফা মাসুম ও লাইট ডিজাইনার জিয়াউল হক প্রমূখ। এছাড়াও আয়োজক সংগঠনের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান কামাল আহমেদ ও জাফর রহমান,পরিচালক সার্বিক মোঃ তাজুল ইসলাম শামীম, পরিচালক আইন অ্যাডভোকেট মোখলেসুর রহমান,পরিচালক কালচারাল এন্ড ট্রেনিং পারভেজ শরিফ, পরিচালক অর্থ আবুল হাসান বাপ্পি , পরিচালক উন্নয়ন ও নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন, পরিচালক অরগানাইজ ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এপেক্সিয়ান মিজানুর রহমান খোকন, নির্বাহী কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট শম্ভুনাথ সাহা সৈকত, যুগ্ম সাধারণ সম্পাদক রোটারিয়ান মোঃ মুজাহিদুল ইসলাম লিমন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাদী মানিক হৃদয়, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, নাট্য ও সংস্কৃতি সম্পাদক তাজিম আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মজিদ প্রান্তিক, প্রচার সম্পাদক শেখ ফারুক উদ্দিন, নির্বাহী সদস্য এডভোকেট নয়নী এবং হরিচরণ শীল, সিনিয়র সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্রের অন্যতম কৌতুক অভিনেতা সরল হাসমত সহ সৃষ্টি গ্রুপ থিয়েটার ও সেবা সংস্থার বিভিন্ন সদস্যগণ।
আলোচনা সভা শেষে আয়োজিত ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন সৃষ্টির গ্রুপ থিয়েটারের স্থায়ী কমিটির পরিচালক ও এন এ এন টিভি’র চীফ রিপোর্টার আহমেদ শরীফ পারভেজ।
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)
