ছেলে বীরের জন্মদিনে শাকিবের আবেগঘন পোস্ট

ঢালিউড সুপারস্টার শত ব্যস্ততার মাঝেও ছেলেদের বিশেষ দিনে তিনি ঠিকই আলাদা কিছু চিন্তা করে রাখেন। গতকাল শুক্রবার (২১ মার্চ) ছিল শাকিব খানের ছোট ছেলে বীরের জন্মদিন। জন্মদিনে ছেলেকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন শাকিব খান।

পাঁচ বছরে পা রাখল শাকিব-বুবলীর ছেলে শেহজাদ খান বীর। যদিও বুবলী তার জীবনে এখন অতীত। তবে ছেলেদের বিষয়ে নায়ক সবসময় খুবই সচেতন।

গতকাল দুপুরে বীরের সঙ্গে তোলা এক পুরানো ছবি ফেসবুকে প্রকাশ করে বীরের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শাকিব।

শাকিব খান লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার। বড় হয়ে একজন সত্যিকারের ভালো মানুষ হও। মহান আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি, পৃথিবীর সব সুখ আর সফলতাকে যেন তুমি স্পর্শ করতে পারো তোমার জীবনে। মনে রেখো, যখনই তোমার আমাকে প্রয়োজন হবে, আমি সবসময় তোমার পাশে আছি, ভালোবাসি!’

সেই পোস্টে শাকিব খানের অসংখ্য ভক্ত অনুরাগীরা বীরকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তার ভবিষ্যতের জন্যও মঙ্গল কামনা করেন তারা।

শাকিব খানের ছোট পুত্র সন্তান শেহজাদ খান বীরের জন্ম ২০২০ সালে ২১ মার্চ। ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খান ও শবনম বুবলীর বিয়ে হয়। তবে দুই তারকার গন্তব্য এখন আলাদা।

এনএএন টিভি

Share this news as a Photo Card