সোনারগাঁয়ে শোক দিবস ও গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হুমায়ুন কবির ভুইয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

২৩শে আগস্ট (বুধবার) নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই আয়োজনে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।

এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিতি ছিলেন, আলহাজ্ব নজরুল ইসলাম নারায়ণগঞ্জ -২ আসনের সংসদ সদস্য বাবু এমপি।

এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, এরফান হোসেন দীপ, বীর মুক্তিযুদ্ধা অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুইয়া,

অধ্যাপক ডা: আবু জাফর চৌধুরী বিরু, আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু, এইচ এম দুলাল,

উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারন সম্পাদক সরিফুল ইসলাম সাগর ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীবৃন্দ।

উক্ত সভায় এ সময় বক্তরা বলেন,

‘২১ আগস্ট গ্রেনেড হামলার ভয়াবহ স্মৃতি বাঙালি জাতি আজও ভুলতে পারেনি। দুইটি ঘটনাই একই সূত্রে গাঁথা।’

‘২০০৪ সালে দেশে বর্ব‌রো‌চিত ভয়াবহ গ্রেনেড হামলা চালিয়ে সেদিন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টাসহ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলো।

তবে সৌভাগ্যবশত সেদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে যান। ২১ আগস্ট গ্রেনেড হামলা ছিলো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য। এখনও ষড়যন্ত্র চলমান রয়েছে।

তাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

খন্দকার সোহাগ, নারায়ণগঞ্জ

আরও পড়ুন:

এনএএন টিভি