স্বামী আত্বহত্যার হুমকি দেওয়ায় স্ত্রীর থানায় জিডি

শেরপুর জেলার নকলা উপজেলার বাউশা গ্রামের আজিজুল হকের কণ্যা আশামনি (২২) বিবাহ হয়েছিলো আলাল উদ্দিনের পুত্র শাহজাহানের কাছে বিয়ের ২বছর অতিবাহিত হয় । মাঝে মাঝে আশামনিকে মারপিট করতো স্বামী শাহজাহান । ঘটনাটি নিয়ে শুক্রবার গ্রাম্য শালিশ বসে বাউশায় । শালিশ চলাকালিন সময়ে সবার অগোচরে বিষপান করে আত্বহত্যার চেষ্টা করে শাহজাহান পরে হাসপাতালের চিকিৎসায় শাহজাহান বেঁচে যায় । শাহজাহান তার স্ত্রীকে বলে যে যেকোন সময় সে আত্বহত্যা করলে স্ত্রীর পরিবার দায়ী থাকিবে । তাই স্ত্রী আশামনি বাদি হয়ে শনিবার শাহজাহানের নামে একটি জিডি করেন নকলা থানায় ।