জুলাই গণহত্যার বিচার অবিলম্বে কার্যকর এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৩১ জুলাই অনুষ্ঠিতব্য ‘গণসমাবেশ’ সফল করতে এক প্রস্তুতি বৈঠক সম্পন্ন করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখা।
আজ (২০ জুলাই, ২০২৬) সন্ধ্যা সাতটায় মহানগর কার্যালয়ে এই দায়িত্বশীল বৈঠকটি অনুষ্ঠিত হয়। মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, সহ-সাধারণ সম্পাদক শরীফ মিয়াজী, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, খেলাফত মজলিসের ফতুল্লা থানা সভাপতি আবুবকর সিদ্দীক, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম, প্রমুখ
বৈঠকে আগামী ৩১ জুলাই, ২০২৬ইং (শুক্রবার) বিকেল ৪টায় নারায়ণগঞ্জের চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য গণসমাবেশকে সর্বাত্মকভাবে সফল করতে বিভিন্ন সাংগঠনিক দিকনির্দেশনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়।
৩১ জুলাইয়ের গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় শুরা সদস্য মুফতি আবুল হাসান এমপি, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এডভোকেট আব্দুল্লাহ আল-আমীন এমপি সহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
