বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার, শিক্ষক আন্দোলনের নেতা, লেখক ও সাংস্কৃতিক সংগঠক, চাঁদপুর-৩ (চাঁদপুর সদর–হাইমচর) আসনের আসন্ন জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর হোসেন কাস্তে মার্কায় ভোট চেয়ে চাঁদপুর শহরের বিভিন্ন শপিংমলে গণসংযোগ করেছেন।রবিবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় তিনি লিফলেট বিতরণ ও সরাসরি ভোট প্রার্থনায় অংশ নেন।
গণসংযোগ চলাকালে কমরেড জাহাঙ্গীর হোসেন বলেন,
ব্রিটিশবিরোধী সংগ্রাম থেকে পাকিস্তানি শাসন অপসারণ—প্রতিটি জাতীয় আন্দোলনে কমিউনিস্ট পার্টি ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। মহান মুক্তিযুদ্ধেও দলটি অগ্রণী শক্তি হিসেবে নেতৃত্ব দিয়েছে।
তিনি আরো বলেন,
“মুক্তিযুদ্ধের ৫৪ বছর পরও মানুষের প্রত্যাশিত পরিবর্তন আসেনি, অর্থনৈতিক মুক্তিও অর্জিত হয়নি। দুর্নীতিবাজ ও লুটেরাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রয়েছে। মানুষের জান–মালের সুরক্ষায় বামপন্থী সরকারের বিকল্প নেই।”চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার গোপন উদ্যোগের তীব্র সমালোচনা করে তিনি বলেন,“এ ধরনের চুক্তি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। বামপন্থীরা এখনো রাজপথে এর বিরুদ্ধে মরণপণ লড়াই চালিয়ে যাচ্ছে। সার্বভৌমত্ব রক্ষায় কাস্তে মার্কায় ভোট দিন।”নিজের নির্বাচনী প্রতিশ্রুতি উল্লেখ করে তিনি বলেন,
“নির্বাচিত হলে চাঁদপুর সদর ও হাইমচরকে শিল্পভিত্তিক আধুনিক নগরীতে পরিণত করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পাশাপাশি হাইমচরের চরাঞ্চলের মানুষের জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।”
গণসংযোগে উপস্থিত ছিলেন—
কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতি নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কমরেড জাকির হোসেন মিয়াজী,
জেলা কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব, শ্রমিক নেতা চন্দ্র শেখর মজুমদার,জেলা উদীচীর সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জাফর আহমেদ,জেলা যুব ইউনিয়নের অর্থ সম্পাদক কমল চন্দ্র দাস,
কমিউনিস্ট পার্টির কর্মী মোঃ রফিক পাটওয়ারী।
এনএএন টিভি/মোঃ কামরুল ইসলাম
