দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে রশদ সামগ্রী বিতরণ পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে কক্সবাজার অঞ্চলের রামু, আলীকদম,
চকরিয়া উপজেলা ও ফাসিয়াখালিতে বসবাসরত দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার পরিকল্পনা করা হয়েছে।
এরই অংশ হিসেবে আজ ১৮ এপ্রিল ২০২৩ তারিখ রামু উপজেলার, রামু বাজার, পাঞ্জেখানা, থোইংগ্যাকাটা
এবং পানেরছড়া নামক স্থানে দরিদ্র ও দুস্থদের মাঝে চাল -১০ কেজি চিনি- ১ কেজি, সয়াবিন তৈল ১ কেজি, ডাল-১ কেজি, আটা ২ কেজি,
লবন- ০.৫ কেজি, আলু-৫ কেজি এবং সেমাই ২ প্যাকেট সম্বলিত খাদ্যের প্যাকেট ৬০০ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম, এএফডব্লিউসি, পিএসসি,
সদর দপ্তর ৬৫ পদাতিক ব্রিগেড কমান্ডার উপস্থিত থেকে দরিদ্র জনগণের মাঝে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন।
সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে” এই মূলমন্ত্রে দিক্ষিত বাংলাদেশ সেনাবাহিনীর সকল প্রকার দুর্যোগ
ও সু-সময়ে দেশের জনগণের পাশে থেকে কাজ করে আসছে।
তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী নিজস্ব উদ্যোগে পবিত্র রমজান
ও ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে।
সংবাদ বিজ্ঞপ্তি তারিখঃ ১৮ এপ্রিল ২০২৩ দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে রশদ সামগ্রী বিতরণ
পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে কক্সবাজার অঞ্চলের রামু, আলীকদম,
চকরিয়া উপজেলা ও ফাসিয়াখালিতে বসবাসরত দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার পরিকল্পনা করা হয়েছে।
এরই অংশ হিসেবে আজ ১৮ এপ্রিল ২০২৩ তারিখ আলীকদম, চকরিয়া ও ফাঁসিয়াখালি নামক স্থানে দরিদ্র ও দুস্থদের মাঝে চাল -১০ কেজি,
চিনি- ১ কেজি, সয়াবিন তৈল ১ কেজি, ডাল- ১ কেজি, আটা- ২ কেজি, লবন- ০.৫ কেজি, আলু-৫ কেজি
এবং সেমাই-২ প্যাকেট সম্বলিত খাদ্যের প্যাকেট ৩০০ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মঈনুদ্দীন শামীম, পিএসসি, সদর দপ্তর ৯৭ পদাতিক ব্রিগেড কমান্ডার উপস্থিত থেকে দরিদ্র জনগণের মাঝে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন।
আরও পড়ুন:

Comments are closed.