চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ট্রেন দেখতে যাওয়ার পথে বাসচাপায় এক প্রবাসীর ছেলেমেয়ে নিহত হয়েছেন।
এ সময় গুরুতর আহত হয়েছে অপর এক শিশু। তাকে উদ্ধার করে মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে চকরিয়ায় মহাসড়কের ডুলাহাজারা ইসলামিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে দুর্ঘটনার পর সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে মালুমঘাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি চলাচলের ব্যবস্থা করেন।
নিহত দুই শিশু হলো—
ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের সৌদি প্রবাসী নাসির উদ্দিনের কন্যাশিশু সাবা রহমান (৮) ও আবদুর রহমান (৬) । আহত হয় আবদুল গফুরের কন্যাশিশু নুসরাত জাহান (৫)।
স্থানীয় লোকজন জানান,
সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজারগামী ট্রেন দেখতে ঘর থেকে বের হয় তিন ভাইবোন।
এ সময় মহাসড়ক পার হতে গিয়ে কক্সবাজারগামী একটি বাস তিনজনকে চাপা দেয়।
ঘটনাস্থলে মারা যায় ভাইবোন সাবা রহমান ও আবদুর রহমান। এ সময় আহত হয় চাচাতো বোন নুসরাত জাহান।
আহত শিশুকে উদ্ধার করে স্থানীয় মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা সংকটাপন্ন।
মালুমঘাট হাইওয়ে থানার ওসি ইন্সপেক্টর ইকবাল বাহার জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। নিহত দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন :
- অবশেষে শ্বশুরবাড়িতে ঠাঁই হলো ভারতীয় সেই তরুণীর
- হানাহানি-সাম্প্রদায়িক উত্তেজনার জন্য ভুয়া অনলাইন দায়ী
- ‘ভুল রাজনীতির জন্য অনেকে বিএনপি থেকে সরে গেছে’
- পুলিশের গাড়িতে ট্রেনের ধাক্কায় কনস্টেবলের মৃত্যু
- খাগড়াছড়িতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন ৭ জন প্রার্থী
- খাগড়াছড়িতে আওয়ামীলীগের প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
- বিএনপি দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে : তথ্যমন্ত্রী
- আউটসোর্সিং করে নেশাখোরদের হাতে আন্দোলন দিয়েছে বিএনপি : তথ্যমন্ত্রী
- এইচএসসি তে পাশের হারে শীর্ষে বরিশাল, সবার পেছনে যশোর
- ছেলেদের পিছিয়ে যাওয়ার কারণ খুঁজে বের করতে হবে: প্রধানমন্ত্রী
- রেললাইনে আড্ডা দেওয়ার সময় ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু
- খাগড়াছড়িতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন ৭ জন প্রার্থী
- সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, ভারতীয় স্বামী-স্ত্রী নিহত
- আউটসোর্সিং করে নেশাখোরদের হাতে আন্দোলন দিয়েছে বিএনপি : তথ্যমন্ত্রী
- মাদরাসা বোর্ডে কমেছে পাসের হার
- এইচএসসি তে পাশের হারে শীর্ষে বরিশাল, সবার পেছনে যশোর

Comments are closed.