কক্সবাজার রামু সহকারী জজ আদালতে মামলা চলমান থাকা অবস্থায় বিনা নোটিশে কাউয়ারখোপ ইউনিয়নে প্রবাসী বাড়িতে উচ্ছেদ অভিযান। প্রবাসীর লীজ প্রাপ্ত জমিতে নির্মাণ করা বাউন্ডারি ওয়াল ভেঙে দেয় স্কেভেটর দিয়ে রামু উপজেলা সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড ( এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল, পরবর্তীতে দ্বিতল বিশিষ্ট বাড়িটি উচ্ছেদ করতে গেলে জনগণের তোপের মুখে পড়েন এই ম্যাজিস্ট্রেট। কাউয়ারখোপ ইউনিয়নের টেইলাপাড়া এলাকার প্রবাসী হাজী ছালে আহান্মদের বাড়িতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এই সময় উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যারা।
প্রবাসী হাজী ছালে আহাম্মদ জানান
লড উখিয়ারঘোনা মৌজার বিএস ২১৬ নং খতিয়ানের বিএস দাগ ১৮৭৪ ১৮৭৫,১৮৭৬,১৮৭৭ দাগে আমার বসত বাড়ী,১৯৮২সালে ১৮৯১ দাগের জমি সরকারি ভাবে লিজ নি, উক্ত দাগে আমি বাউন্ডারি ওয়াল নির্মাণ করি। আদালতে মামলা থাকা সত্বেও কোন নোটিস না দিয়ে বিশেষ মহল থেকে সুবিধা নিয়ে আমার বাড়িতে উচ্ছেদ অভিযান চালাই। আমারা প্রায় শত বছর ধরে এই জমিতে বসবাস করে আসতেছি। সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমি এর সুষ্ঠু সমাধান চাই।
কাউয়ারখোপ ইউনিয়নের টেইলাপাড়া এলাকার শতকরা ৮০℅ মানুষ বসবাস করে বন বিভাগ ও খাস খতিয়ান ভুক্ত জমিতে, একমাত্র প্রবাসীর বাড়িতে
উচ্ছেদ অভিযান পরিচালনা করার কারনে জনগণের তোপের মুখে পড়ে প্রশাসন।
বাড়িটিতে পূনরায় উচ্ছেদ অভিযানের আতঙ্কে আছে ভুক্তভোগী পরিবার টি, এই ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য উদ্বোধন কর্তৃপক্ষের নিকট দাবি জানান স্থানীয়রা।
রামু উপজেলা সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড( এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) সাজ্জাদ জাহিদ রাতুল জানান আমরা সরকারি খাস খতিয়ান ভুক্ত জমিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। ভুক্তভোগীদের কেন নোটিশ দেওয়া হয় নাই প্রশ্ন করলে উত্তেজিত হয়ে পড়েন এই ম্যাজিস্ট্রেট।
এনএএন টিভি / আবদুল মালেক সিকদার রামু
