শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ঠাকুরদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোলাম সরওয়ার (৪২) ও তার তিন বছরের কন্যা মুসকান। আহতরা হলেন-নিহত গোলাম সরওয়ারের স্ত্রী উম্মে সালমা (৩২), ছেলে আহমেদ ইমতিয়াজ (৯), সাগর (৩০) ও গাড়ি চালক গিয়াস উদ্দিন (৩০)।
জানা গেছে, শুক্রবার ভোরে গোলাম সরওয়ার পরিবার নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামে বেড়াতে আসার পথে দুর্ঘটনার শিকার হন।
মীরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শাফায়াত হোসেন বলেন, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে প্রাইভেটকার (ঢাকা মেট্রো ঘ-১৩-৭৩৪৮) দুমড়ে মুচড়ে যায়৷ খবর পেয়ে হতাহতদের উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, চালকের ঘুমের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

One Reply to “মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের”
Comments are closed.