ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায়
আহত ব্যাটারিচালিত রিকশাচালক আকরাম হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। কামরাঙ্গীরচর খোলামোড়া বাঁশপট্টি এলাকায় গত রাত ৩টার দিকে এ ঘটনাটি ঘটে।
মৃত আকরাম হোসেনের ভাবি রানী বেগম জানান, তাদের বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ থানার কলকিপাড়া গ্রামে। বর্তমানে কামরাঙ্গিরচর জাউলাহাটি এলাকায় স্ত্রী শাহনাজ বেগম ও এক ছেলেকে নিয়ে থাকতো। এবং ব্যাটারিচালিত রিকশা চালাতো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কামরাঙ্গিরচর এলাকা থেকে পথচারীরা ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মারা যায়।

One Reply to “রাজধানীতে রিকশাচালক ছুরিকাঘাতে আহত হয়ে মারা গেছে”
Comments are closed.