তুরাগ নদীতে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরের সদর থানার কারখানা বাজার এলাকায় তুরাগ নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করে বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম।

নিহত মাশরাফি আলম রোহান সিটি করপোরেশনের ইটাহাটা এলাকার মোকশেদ আলমের ছেলে। সে স্থানীয় সিটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে রোহান তার কয়েকজন বন্ধুকে নিয়ে নৌকা ভ্রমণে বের হন। তারা কারখানা বাজারে গিয়ে নদীর পানিতে গোসল করতে নামেন। এক পর্যায়ে তার অপর বন্ধুরা উঠতে পারলেও পানিতে তলিয়ে যায় রোহান।

এ সময় তার স্বজন ও এলাকাবাসী খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরিরা বিকেল ৪টার দিকে রোহানের মরদেহ উদ্ধার করে।

জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, ‘মীরের গাঁওয়ের কারখানা বাজারে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মর্মান্তিক ভাবে ওই কলেজ শিক্ষার্থী মারা জান। ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন :

এনএএন টিভি