নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণ, দগ্ধ ৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি রি-রোলিং স্টিল মিলে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এতে পাঁচ শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৩ অক্টোবর) রাত ৩টার দিকে গোদনাইল সৈয়দপাড়া এলাকার শারমিন রোলিং মিলে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, মো. জাকারিয়া (২০), মোহাম্মদ মোজাম্মেল (৩০), মো. সাইফুল ইসলাম (৩০), মো. ইকবাল হোসেন (২৫) ও মো. শরিফুল ইসলাম (৩২)।

তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, দগ্ধদের মধ্যে মোজাম্মেলের শরীরে ১০০ শতাংশ, সাইফুল ৬০, শরিফুলের ৫৭, জাকারিয়ার ৩৫ ও ইকবালের শরীরে ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করে  বলেন, গ্যাসের অতিরিক্ত চাপ থেকে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। আদমজী ফায়ার স্টেশনের দুইটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

আরও পড়ুন :

এনএএন টিভি