নারায়ণগঞ্জে জেলা প্রশাসক, জেলা পুলিশ এবং জেলা আদালতের সামনে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিনটি ম্যুরাল ভাঙচুর করেছেন বিএনপিপন্থি আইনজীবী ও স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে আইনজীবী ও স্থানীয়রা হাতুড়ি, শাবল নিয়ে ম্যুরাল ভাঙচুর করেন।
এ সময় আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে থাকা বঙ্গবন্ধু কর্নারেও ভাঙচুর চালানো হয়।

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, ম্যুরাল তৈরি করে দেশে আইন ও বিচারের প্রতি হস্তক্ষেপ করেছে আওয়ামী লীগ সরকার। তাই এ দেশের মানুষ আর এমন ম্যুরাল আর চায় না এই প্রতীকগুলো নিপীড়ন ও স্বৈরাচারের চিহ্ন। এগুলোর উপস্থিতি ’২৪-এর গণ-আন্দোলনের চেতনাকে কলুষিত করছে।
