২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে।
সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অমিত হাসান এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আমজাদ হোসাইন।
১৬ ফেব্রুয়ারি দুপুর ৩.০০ টায় ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর অফিসে শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।

২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম সর্বাধিক ভোটপ্রাপ্ত অমিত হাসানকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।
সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি অমিত হাসান শাখা সেক্রেটারি আমজাদ হোসাইন কে মনোনীত করেন।
উল্লেখ যে, অমিত হাসান, নারায়ণগঞ্জ এর সর্ববৃহৎ বিদ্যাপীঠ, সরকারি তোলারাম কলেজের রসায়ন বিভাগের মাস্টার্স শ্রেনীর ছাত্র। আমজাদ হোসাইন ঐতিহ্যবাহী ঢাকা কলেজের, ইংরেজি বিভাগের মাস্টার্স শ্রেনীর ছাত্র।
পরিশেষে, দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশ সমাপ্ত হয়।
