গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক “ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প”-
এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯বছর পর
আগামী ১২নভেম্বর রবিবার মোসলেহ উদ্দিন ভুইয়া ষ্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের বিশাল জনসভা সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন করা হয়।
আজ নরসিংদী প্রেস ক্লাব কনফারেন্স রোমে আওয়ামী লীগের আয়োজীত সংবাদ
সম্মেলনে বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ জি এমতালেব হোসেন,
সাধারণ সম্পাদক আলহাজ¦পীরজাদা কাজী মোহাম্মদ আলী, সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,
জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মাহফুজুল হক টিপু,
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফজলুর রহমান,
দপ্তর সম্পাদক মো. প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবু রঞ্জন কুমার সাহা,
আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল আলম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান খোকন,
উপ-দপ্তর সম্পাদক মো. সেলিম মিয়া, জেলা আওয়ামী লীগের সদস্য মো: মনির হোসেন,
নরসিংদী পৌর প্যানেল মেয়র নুর মোহাম্মদ খন্দকার পারভেজ, জেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারী ও সাবেক চেয়ারম্যান হুমায়ন কবীর সরকার প্রমুখ।
জানাগেছে,
দীর্ঘ ১৯বছর পর নরসিংদী সফরে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর এই আগমন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানাতে নেতাদের ব্যানার, ফেস্টুন ও তোরণে সেজে উঠছে নরসিংদী জেলা।
এখন দিনরাত জেলা জুড়ে চলছে শুধু সাজসজ্জার কাজ। আগামী ১২ নভেম্বর সকাল
সাড়ে ১১ টার দিকে জেলার পলাশ উপজেলায় অবস্থিত এশিয়া মহাদেশের মধ্যে
সব থেকে বড় ও পরিবেশবান্ধব ঘোড়াশাল-পলাশ সার কারখানা উদ্বোধন উপলক্ষে আসছেন প্রধানমন্ত্রী।
সেখানে সার কারখানাটি উদ্বোধন শেষে বেলা ১২ টার দিকে সার কারখানার ভিতরে এক সুধী সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া বেলা তিনটার দিকে নরসিংদী মুছলে উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ
আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন শেখ হাসিনা।
এ উপলক্ষে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জেলা জুড়ে ব্যাপক প্রস্তুতি চলছে।
এরই অংশ হিসেবে বর্তমান সরকারের উন্নয়ন চিত্রের ব্যানার, ফেস্টুন,
তোরণে সাজতে শুরু করেছে নরসিংদীর ৫টি আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা।
প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তার নানা প্রস্তুতি ।
জেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুন লাগানো হয়েছে।
শতাধিক তোরণ নির্মাণ কাজ চলছে জেলার বিভিন্ন স্থানীয় নেতারা আগমনী শুভে”ছা বার্তার প্রচারণা চালাচ্ছেন। পথে-ঘাটে এমন কোনো জায়গা নেই,
যেখানে ব্যানার না টানানো হয়নি। ছোট নেতা থেকে শুরু করে শীর্ষ নেতারাও প্রধানমন্ত্রীর আগমনের শুভেচ্ছা জানাচ্ছেন ব্যানার আর ফেস্টুন ঝুলিয়ে।
এ দিকে বর্তমান সরকারের এই মেয়াদের শেষ সময়ে দলীয় প্রধানের সফরকে কেন্দ্র করে ব্যস্ত সময় কাটাচ্ছেন জেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
বেশ আগে থেকেই তারা জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে করেছেন প্রস্তুতি মূলক সভা।
যেখানে সরকারের উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে ব্যাপক প্রচার-প্রচারণার নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় নেতারাও।
প্রধানমন্ত্রী এর আগেও নরসিংদীতে এসেছেন। তবে সেটা ছিল বিরোধী দলীয় নেত্রী হিসেবে। কিন্তু এবারের আগমন একটু ভিন্ন।
কারণ, তিনি দেশকে উন্নয়নের মহাসড়কে উন্নীত করে নরসিংদীতে আসছেন।
নরসিংদী জেলাকে অনেক কিছু দেওয়ার পরে তিনি এই জেলায় আসছেন।
তাই নরসিংদীর মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনেও নরসিংদী থেকে জেলার মানুষও এ জেলার ৫ টি আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবেন বলেও বিশ্বাস করেন তিনি।
এ উপলক্ষ্যে বিশাল শোডাউন দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহন করছেন নরসিংদীর জেলা ৫টি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন
নরসিংদী-সদর ১আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীর প্রতীক লে: কর্নেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু এমপি,
জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, নরসিংদী-সদর ১আসনে
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সি: যুগ্ম সম্পাদক
ও শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ কামরুজ্জামান কামরুল,
জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ¦ আলী হোসেন শিশির(সিআইপি),
নরসিংদী- ২আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ এমপি,
নরসিংদী-৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জহিরুল হক ভুইয়া মোহন-এমপি,
জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক এমপি আলহাজ¦ সিরাজুল ইসলাম মোল্লা,
জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মাহফুজুল হক টিপু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহমুদুল কবির সাহিদ।
নরসিংদী-৪ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ন-এমপি
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল মজিদ মাহমুদ চন্দন,
বিজিইএম এর সহসভাপতি বিশিষ্ট শিল্পপতি অহিদুল ইসলাম আসলাম সানী সিআইপি, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম ।
নরসিংদী-৫আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হলেন,সাবেকমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু-এমপি,
নরসিংদী- ৫আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ২বারের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান
মো: মিজানুর রহমান চৌধুরী, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এড. এবিএম রিয়াজুল কবির কাঊছার,
বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির সদস্য রিয়াদ আহমেদ সরকার,
জেলা আওয়ামী লীগের সহসভাপতি এড. আলহাজ¦ সামসুল হক,
জেলা আওয়ামী লীগের কার্য্য নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও মনিপুরা উচ্চ বিদ্যালয় সভাপতি মোহাম্মদ হানিফ।
এছাড়া নরসিংদী পৌরসভার জননন্দিত মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ¦ আমজাদ হোসেন বাচ্চুর
প্রচেষ্টায় নরসিংদী শহর জুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
নরসিংদী পৌর এলাকা জুড়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য নতুন ভবন নির্মান সহ রাস্তাঘাট সংস্কার করে বর্ণিল সাজে আলোক সজ্জা করা হয় ।
বর্তমান সরকারের উন্নয়ন চিত্রের ব্যানার, ফেস্টুন, তোরণ করা হয়েছে।
