রায়পুরায় গোবিনাথপুর সরকারি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান

নরসিংদীর রায়পুরায় গোবিনাথপুর সরকারি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ সোমবার (২৫ ফেব্রæয়ারি) দিনব্যাপী নরসিংদীর রায়পুরা উপজেলার গোবিনাথপুরে অত্র বিদ্যালয় প্রাঙ্গনে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সকালে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সমাজ সেবক জাকির হোসেন। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা খন্দকার হারুন অর রশিদ মেম্বার। প্রধান পৃষ্টপোষক নরসিংদী জেলা যুবদল সৌদি আরব দাম্মাম শাখার যুগ্ম সম্পাদক বশির আহম্মদ। বিদ্যালয়ের পরিচালনা কমিটির আহবায়ক মাসুকুল হান্নান এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মিজানুর রহমান সঞ্চালনায় এ সয়ম উপস্থিত ছিলেন বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আর্দশ দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আলী হোসেন,খাকচক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোক্তার হোসেন, গোবিনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সদস্য এডহক মো: শাহিনুর ইসলাম, গোবিনাথপুর সমাজসেবক মো: ওবায়দুল্লাহ(মন্টু মিয়া), গোবিনাথপুর সমাজসেবক মো: দুলাল মিয়া, পলাশতলী শিক্ষানুরাগী মো: আব্দুল বাছেদ মিয়া, গোবিনাথপুর সমাজসেবক মো: ইসমাইল হোসেন, উপ: সহ: কৃষি কর্মকর্তা মো: আল আমিন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র মো: সোহরাব উদ্দিন, সেনা সদস্য অব মো: লিটন খন্দকার, শ্রীনগর ইউনিয়ন ছাত্রদল সাবেক সহ সভাপতি মো: কাজী আবুল কালাম আজাদ প্রমুখ।
প্রথম পর্বে : সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান, প্রধান অতিথি সহ অতিথিবৃন্দের আসন গ্রহণ, পবিত্র কোরআন তেলাওয়াত,জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকার ও অন্যান্য পতাকা উত্তোলন ও ক্রীড়াবিদদের শপথ গ্রহণ করানো হয়। মশাল দৌড়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। ব্যাপক প্রস্তুতি নিয়ে বর্নীল সাজে আনন্দঘন মনোরম পরিবেশে কয়েক শতাধিক শিক্ষার্থী, অভিবাবক সহ নারী পুরুষ এর উপস্থিতিতে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীসহ অভিভাবকরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে। দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নৃত্য, কবিতা আবৃত্তি ও নাটক পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

এনএএন টিভি