শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মতবিনিময় পদক প্রাপ্ত, শহীদ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার প্রস্তুতি সভা

শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মতবিনিময় ও নরসিংদী জেলার খেতাব ও পদক প্রাপ্ত, শহীদ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 মহান বিজয় দিবসের মাসে কোরআন তেলায়েত এর মধ্য দিয়ে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরন করে অন্যান মুক্তিযোদ্ধা সহ সকল অতিথি বৃন্দকে বিজয় দিবসের উপহার মগ প্রদান করা হয়।

আজ দুপুরে নরসিংদী প্রেসক্লাব ভবনের ৪র্থতলায় নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ও জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মতবিনিময় ও নরসিংদী জেলার খেতাব ও পদক প্রাপ্ত,

শহীদ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের প্রস্তুতি সভায় নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ও জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার সভাপতি মো: সোহেল এস হোসেন এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক এস এম শরীফ মিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি

নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান। স্বাগতিক বক্তব্য রাখেন নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ও জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার সাধারন সম্পাদক দৈনিক মানবজমিন এর জেলা প্রতিনিধি

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রেসক্লাব সভাপতি মো: নুরুল ইসলাম, নরসিংদী জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও মনিপুরা উচ্চ বিদ্যালয় সভাপতি মোহাম্মদ হানিফ,নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা সাবেক সহকারী কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো: লস্কর আলী মিয়া,

সহকারী কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আরমান মিয়া,রায়পুরা উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আব্দুল মোমেন,দৈনিক সময়ের মুক্তচিন্তা সাংবাদিক জয়নুল আবেদীন, দৈনিক খোজখবর পত্রিকার সম্পাদক মঞ্জিল এ মিল্লাত,

নরসিংদী প্রেসক্লাব সহসভাপতি আসাদুল হক পলাশ, দৈনিক আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি মোছা: রোমা বেগম,দৈনিক এই বাংলা জেলা প্রতিনিধি ফজলুল হক চৌধুরী খোকা,সিএনএন বাংলা টিভির জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম সবুজ সহ সংগঠনের নেতৃবৃন্দরা।

এনএএন টিভি

Share this news as a Photo Card