চুয়াডাঙ্গায় দেড় লাখ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর ক্যাম্পেইন

এক লাখ ৪৫ হাজার ৬৯৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর লক্ষ্য নিয়ে চুয়াডাঙ্গায় ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৮টায় চুয়াডাঙ্গা পৌরসভা চত্বরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুরু করা হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার মোট ৯০৬টি টিকাদান কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ১৭ হাজার ৫৩১ শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১ থেকে ৫ বছর বয়সী ১ লাখ ২৮ হাজার ১৬৭ শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কাজে ১ হাজার ৮১২ জন স্বেচ্ছাসেবক ও ১১৮ জন প্রথম সারির তত্ত্বাবধায়ক নিয়োজিত থাকবেন।

 

চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের টিকাদান সুপারভাইজার আলী হোসেন প্রমুখ। তবে সিভিল সার্জন অফিসের কোন কর্মকর্তাকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায়নি।

এনএএন টিভি

Share this news as a Photo Card