এসময় খাজা আহমেদ (৫৫), জাহীর (৫১), দিপু (১৭) নামে তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে গোবিন্দহুদা গ্রামের মাঠে এঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দামুড়হুদার গোবিন্দহুদা গ্রামের নূরুল হক পেশকার গ্রুপ ও প্রতিপক্ষ মাসুদ বিল্লাহ মন্টু গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। এ দুই গ্রুপের মধ্যে মাঝে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে থাকে।

এরই জের ধরে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে গোবিন্দহুদা গ্রামের নূরুল হক পেশকার দলবল নিয়ে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে গ্রামের বিভিন্ন মাঠে কাজ করা প্রতিপক্ষ মাসুদ বিল্লাহ মন্টু গ্রুপের জয়নুর (৫৩), খাজা আহমেদ (৫৫), জাহীর (৫১),দিপু (১৭) কে একা একা পেয়ে ধারালো অস্ত্র ও শাবল দিয়ে কুপিয়ে ও বেধড়ক মারধোর করে রক্তাক্ত জখম করে মাঠে ফেলে রেখে আসে।

পরে গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়নুর মারা যায়। এছাড় গুরুতর আহত খাজা আহমেদ ও দিপুকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন জরুরী বিভাগের চিকিৎসক শাপলা খাতুন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে জয়নুর নামে এক ব্যক্তি নিহত হয়েছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শামসুজ্জোহা পলাশ /এনএএন টিভি

One Reply to “দামুড়হুদায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ৩”
Comments are closed.