আজ বুধবার (১০ মে) সকালে ভালুকা পৌর সভার ৫নং ওয়ার্ড পূর্বভালুকা এলাকায় ওই দুই মৃত্যুর ঘটনা ঘটে।
ওই ঘটনায় দুই পরিবারসহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মারা যাওয়া মজনু কুমার ও রুবেল কুমার একই বংশীয় এবং তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
পরিবার ও স্থানীয় একাধিক সূত্র জানায়, ভালুকা পৌর সভার ৫নং ওয়ার্ড পূর্বভালুকা গ্রামের
মফিজ উদ্দিন কুমারের ছেলে মো. রুবেল কুমার আজ বুধবার (১০ মে) স্থানীয় একটি মসজিদে ফজরের নামাজ আদায় করেন
এবং মসজিদ থেকে বের হওয়ার সময় দরজার কাছে তিনি হঠাৎ লুটিয়ে পড়েন।
পরে, অন্যান্য মুসল্লীরা তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. রুবেল কুমারকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, বছর তিনেক আগে একই গ্রামের নায়েব আলী কুমার মারা যান। ওই সময় নায়েব আলী কুমারের লাশ দেথতে এসে মারা যান একই বংশীয় তার ভাতিজা আবু সাঈদ কুমার।
আবু সাঈদ কুমার আজ ভোরে মারা যাওয়া মো, রুবেল কুমারের সহোদর বড়ভাই।
আরও পড়ুন :

Comments are closed.