শেরপুরের নকলায় এক স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে রাজি না হওয়ায় ছাত্রী ও পরিবারের উপর হামলা

শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের নকলা উপজেলার ৮নং চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তী গ্রামে ঘটনাটি ঘটেছে । ঘটনার বিবরনে জানাযায়,১৭ অক্টোম্বর রাত আনুমানিক ৯ঘটিকার সময় আব্দুল লতিফ খানের পুত্র জিন্না খান (৩৫) ঐ ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে তার পড়ার টেবিল থেকে বাহিরে আসতে বলে । এতে সে রাজি না হওয়ায় পাশাপাশি তার বাড়ি চলে যায় এক পর্যায়ে কিছুক্ষন পর তার ভাই দের সাথে নিয়ে এবং সংঘপাঙ্গ নিয়ে মেয়ের পিতা এনামুল হক খানের বাড়িতে প্রবেশ করিয়া এলোপাথারি কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করে । ঐ দিন জেলা পরিষদের নির্বাচন থাকায় মেয়ের অভিভাবক নকলা থানায় আসিয়া ১৯ অক্টোম্বর একখানা অভিযোগ দায়ের করেন । অভিযোগের প্রেক্ষিতে জানাযায়, অভিযুক্ত মো: জিন্না খান, মো:কাইয়ুম খান, মো: আব্দুল মান্নান খান, আব্দুল হালিম খান, আলমগীর হোসেন খান সহ আরো অজ্ঞাত নামা ৪/৫ জন মিলে প্রতিনিয়ত ঐ ছাত্রীর পরিবারকে হুমকি দিয়ে আসছে । নকলা থানার অফিসার ইনচার্জ ওসি মো: মুশফিকুর রহমান এর নিদের্শে এস আই পুলিশের উপপরিদর্শক সিরাজুল ইসলাম সিরাজ ঘটনার স্থল পরির্দশন করে স্বাক্ষদের স্বাক্ষী নিয়ে সত্যতা পেয়েছেন । জখমি ছাত্রী বয়স ১৩ চিকিৎসাধীন রয়েছে । জখমি ছাত্রী ৮ম শ্রেণির ছাত্রী । সে নকলা উপজেলার সাইলামপুর উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করছে। অভিযুক্তরা মারপিট করে শান্ত হয়নি। তারা বাড়ির ভিতরে ঘরে প্রবেশ করিয়া ড্রয়ারে থাকা নগদ ১ লাখ ৩০ হাজার টাকা লোড করে নিয়ে যায় এবং ঘরে থাকা আসবাব পত্র ভাঙ্গিয়া ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। বিষয়টি আইনশৃংখলা বাহিনীর দ্রুত প্রদক্ষেপ নেওয়া জরুরি বলে সচেতন মহল মনে করছেন।