ময়মনসিংহে ট্রাকচাপায় ২ জনের মৃত্যু

ময়মনসিংহে তারাকান্দায় ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন।

সোমবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাশিগঞ্জ বাজার এলাকার এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ময়মনসিংহে তারাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,

নেত্রকোণা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা ময়মনসিংহের দিকে যাচ্ছিল।

অটোরিকশাটি কাশিগঞ্জ বাজার এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশার দুই নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

ট্রাকচালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card