ভাতিজার মৃত্যুর খবর শুনে মারা গেলেন চাচাও!

ময়মনসিংহের ভালুকায় ভাতিজার (মো. রুবেল কুমার, বয়স ৩৫) মারা যাওয়ার সংবাদ শুনে মৃত্যুর কোলে ঢলে পড়লেন চাচা মো. মজনু কুমার (৫০)।

আজ বুধবার (১০ মে) সকালে ভালুকা পৌর সভার ৫নং ওয়ার্ড পূর্বভালুকা এলাকায় ওই দুই মৃত্যুর ঘটনা ঘটে।

ওই ঘটনায় দুই পরিবারসহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মারা যাওয়া মজনু কুমার ও রুবেল কুমার একই বংশীয় এবং তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

পরিবার ও স্থানীয় একাধিক সূত্র জানায়, ভালুকা পৌর সভার ৫নং ওয়ার্ড পূর্বভালুকা গ্রামের

মফিজ উদ্দিন কুমারের ছেলে মো. রুবেল কুমার আজ বুধবার (১০ মে) স্থানীয় একটি মসজিদে ফজরের নামাজ আদায় করেন

এবং মসজিদ থেকে বের হওয়ার সময় দরজার কাছে তিনি হঠাৎ লুটিয়ে পড়েন।

পরে, অন্যান্য মুসল্লীরা তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. রুবেল কুমারকে মৃত ঘোষণা করেন।

এদিকে একই ওয়ার্ডের মো. মোছেন উদ্দিন কুমারের ছেলে মো. মজনু কুমার কাজ শেষে একই দিন সকাল সাতটার দিকে যাত্রাবাড়ি থেকে ফিরেন এবং ভাতিজা মো. রুবেল কুমার মারা যাওয়ার সংবাদ পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

উল্লেখ্য, বছর তিনেক আগে একই গ্রামের নায়েব আলী কুমার মারা যান। ওই সময় নায়েব আলী কুমারের লাশ দেথতে এসে মারা যান একই বংশীয় তার ভাতিজা আবু সাঈদ কুমার।

আবু সাঈদ কুমার আজ ভোরে মারা যাওয়া মো, রুবেল কুমারের সহোদর বড়ভাই।

 

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card