চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা বিতরণ

” চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র এলাকার উচ্চমূল্য অপ্রচলিত ফল ও ঔষধি ফসল চাষাবাদে জনপ্রিয় করণ” শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে কৃষকদের মাঝে বিনামূল্যে বিদেশি জাতের, উচ্চ মূল্যের ও অপ্রচলিত ফলদ ও মসলা জাতীয় গাছের চারা বিতরণ কর্মসূচী পালিত হয়েছে।

কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএমডিএ পরিচালনা বোর্ডের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসাম্মদ সাকিনা খাতুন (পারুন)।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএমডিএ এর নির্বাহি প্রকৌশলী মো: আল মামুনুর রশীদ, চারা বিতরণ কমিটির আহ্বায়ক ও বিএমডিএ এর সরকারি প্রকৌশলী মোঃ মুসাইদ মাসরুর , বিএমডিএ এর এইচ ভি সি প্রকল্পের সহকারি ব্যবস্থাপক (কৃষি) কৃষিবিদ মোঃ হাফিজুল কবীর এবং চারা বিতরণ কমিটি সদস্য ও জেলা বিএমডিএ এর পরিদর্শক মোঃ মুনজুর হোসেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএমডিএ এর আয়োজনে প্রায় ৩০০ চাষী ও উপকার ভোগীদের মাঝে বিভিন্ন জাতের বিদেশি ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়।