অবশেষে দেশে ফিরল সৌদিপ্রবাসী মুসার মরদেহ

অবশেষে দেশে ফিরেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের

পাতড়াখোলা এলাকার সৌদিপ্রবাসী মো. আবু মুসার (২১) মরদেহ। দীর্ঘ দুই মাস সাতদিন পর তার মরদেহ দেশে আসে।

রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল মামুন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। আবু মুসা একই ইউনিয়নের পাতড়াখোলা গ্রামের গাজী রফিকুল ইসলাম মধুর ছেলে।

চেয়ারম্যান শেখ আল মামুন জানান,

অবশেষে গত ২৯ সেপ্টেম্বর রাতে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেখান থেকে পরিবারের সদস্যরা তার মরদেহ গ্রহণ করেন।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের পাতড়াখোলা গ্রামে তাকে দাফন করা হয়েছে।

এর আগে,

২৩ জুলাই সৌদি আরবের ‘নাজরান’ নামক এলাকায় পাহাড় কাটার সময় পাথরচাপায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card