অবশেষে বৃষ্টিতে স্বস্তি মিলেছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের।
ঢাকার বিভিন্ন অঞ্চলে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও মতিঝিল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, কাকরাইল,
নয়াপল্টন, বিজয়নগর, বেইলি রোড, ফকিরাপুলসহ আরও কিছু এলাকায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে হাতিরঝিল, কারওয়ান বাজার, পান্থপথ এলাকায়ও।
গত কদিন বয়ে যাওয়া তাপপ্রবাহ থেকে মুক্তি পেল মানুষ।
অবশেষে ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল বিশেষ করে চট্টগ্রাম, সিলেট ও বরিশালের কিছু এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে।
বুধবার ঢাকার আকাশ ছিল মেঘলা। এতে অস্বস্তিকর গরম যেন আরও বেড়ে গিয়েছিল।
সারা দিন ও রাতে হাঁসফাঁস গরমে চরম ভোগান্তিতে ছিল রাজধানীর মানুষ।
কিন্তু আজ সকাল ৯টা নাগাদ হঠাৎ শুরু হয় বৃষ্টি। এ যেন নেমে এলো একরাশ স্বস্তি।
আবহাওয়া অধিদফতর জানায়, বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে।
এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা,
সমুদ্র ও নদীবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে এ জন্য দেশের চার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
একই কারণে দেশের বিভিন্ন বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া সতর্কবার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত থাকার কারণে
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আরও পড়ুন :
- ‘দেশে ১৬.২৭ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে’
- ফতুল্লায় মরিচ ও হুইল পাউডার মিশ্রিত গরম পানি ছুড়ে হত্যার চেষ্টা
- কিশোরীকে রংপুরে অপহরণ; ফতুল্লায় উদ্ধার
- রাজধানীতে প্রাইভেটকার থেকে দুই মরদেহ উদ্ধার
- ছয় অঞ্চলে ঝড়ের আভাস, তাপপ্রবাহ নিয়ে সুখবর নেই
- ছয় অঞ্চলে ঝড়ের আভাস, তাপপ্রবাহ নিয়ে সুখবর নেই
- এফডিএ – এসইপি’র উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
- রূপগঞ্জে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ মিছিল
