শেরপুর জেলার নকলা উপজেলার ৮নং চরঅষ্টধর ইউনিয়ন
আওয়ামীলীগের সভাপতি পদে এমরান হোসেন ফটু সকলের
দোয়া চেয়েছেন। তিনি একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক । তার বড় ভাই এনামুল হক জিন্নাহ দীর্ঘদিন
আওয়ামীলীগের সভাপতি দায়িত্ব পালন করেছেন । বর্তমান
কমিটিতে সভাপতি পদে ছোট ভাই এমরান হোসেন ফটু
প্রার্থী হয়েছেন । এলক্ষ্যে ১৭ ফেব্রুয়ারী নারায়নখোলা উচ্চ
বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বর্ধিত
সভায় বিশাল সুডাউন করে সকলের দৃষ্টি আকর্ষন করেছেন ।
ভদ্র, শান্ত , সরলমনা এই শিক্ষককে অনেকেই সভাপতি পদে
নির্বাচিত করতে জোড় তাগিদ দিয়েছেন । দায়িত্ববান
নেত্রীবৃন্দের সুদৃষ্টি আকর্ষণ করেছেন অনেকেই ।
