আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত নরসিংদীতে

র্ নরসিংদীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার নরসিংদী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থার যৌথভাবে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সকাল ১০টায় নরসিংদী সাকির্ট হাউজ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করে।

র‌্যালীটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।

র‌্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।

সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফামনোয়ার, এলজিইডি নরসিংদীর নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান তুষার,

মহিলা বিষয়ক অধিদপ্তর, নরসিংদীর উপ-পরিচালক সেলিনা আক্তার সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ।

র‌্যালী শেষে নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতহয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক আবুনইম মোহাম্মদ মারুফ খান।

বক্তব্য রাখেন নরসিংদী সরকারী কলেজের সাঊেশ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, মহিলা অধিদপ্তর এর সাবেক সহকারী পরিচালক সুলতানা রাজিয়া,

জাতীয় মহিলা পরিষদ নরসিংদী জেলা চেয়ারম্যান তাহমিনা আক্তার লাইলী,

নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মাশফিকা হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর নরসিংদীর উপ- পরিচালক সেরিনা আক্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মস্তোফা মনোয়ার।

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন নরসিংদী সদও হাসপাতালের ওসি সি এর প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম।

প্রধান অতিথি আবু নাইম মোহাম্মদ মারুফ খান বলেন, আমাদের নারীরা সর্ব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।

পড়ালেখায় বিভিন্ন পরীক্ষার ফলাফলে ছেলেদের চেয়ে মেয়েরা অনেক এগিয়ে আছে।

সকলের সহযোগিতা পেলে তথ্য প্রযুক্তিতেও মেয়েরা এগিয়ে যাবে। তবে বাল্য বিবাহ রোধে আমাদেরকে আরো এগিয়ে আসতে হবে।

আমাদের নারীরা সংসার থেকে শুরু করে সর্বক্ষেত্রে কঠিন দায়িত্ব পালন করছেন।

এবারের নারী দিবস এর প্রতিপাদ্য বিষয় ছিল‘ ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’।

বশির আহম্মেদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি:

Share this news as a Photo Card