আসন্ন ১৫ নভেম্বর সম্মেলন নকলায় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট মাহবুবুল আলম সোহাগ

নকলা উপজেলার একসময়ের তুখোড় ছাত্র নেতা বর্তমান পৌর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মাহবুবুল আলম সোহাগ এবার নকলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী । তিনি প্রত্যেকটি ইউনিয়নে গণসংযোগ করছেন আওয়ামীলীগ নেতা কর্মীদের সাথে দেখা সাক্ষাত করছেন মত বিনিময় করছেন । রাজশাহী বিশ^বিদ্যালয় থেকে অনার্স মাষ্টার্স পাশ করে রাজনীতিতে প্রবেশ করেন । তার বাড়ি নকলা উপজেলার পৌরশহরের ৮নং ওয়ার্ড কায়দা গ্রামে । তার পরিবার রাজনীতি ও শিক্ষায় অনেক এগিয়ে তার আত্বীয় সাবেক এমপি ছিলেন ছিলেন মুক্তিযোদ্ধের সংগঠক মিজানুর রহমান।বাবা শিক্ষক ,বড় বোন সুলতানা হোসনে জাহান বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের শেরপুর জেলা শাখার সভাপতি, ছোট ভাই নির্ঝর আলম সাম্য সাবেক সাধারণ সম্পাদক জাঙ্গীনগর বিশ^বিদ্যালয় ছাত্রলীগ,মুক্তিযুদ্ধে শহিদ আ: রশিদ তার আপন চাচা। বিগত সময়ে এডভোকেট মাহবুবুল আলম সোহাগ ছিলেন নকলা উপজেলা পরিষদের নিবাচিত চেয়ারম্যান তার আমলে উপজেলা পর্যায়ে অনেক স্বচ্ছতা ও জবাবদীহিতা মূলক কার্যক্রমে অংশ নিয়েছেন । অনেক সমর্থক বলেন নকলাতে যুব সমাজকে জাগিয়ে তুলতে হলে এডভোকেট মাহবুবুল আলম সোহাগের প্রয়োজন রয়েছে । তাকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছেন ওয়ার্ড ও ইউনিয়নের আওয়ামীলীগ নেতাকর্মীরা । ছাত্র জীবন থেকে শুরু করে এখনো তার সুনাম রয়েছে রাজনৈতিক অঙ্গনে। নকলা উপজেলা আওয়ামীলীগে সাধারণ সম্পাদক হিসাবে অনেকেই তাকে সমর্থন করছেন । দল তার প্রতি আস্তাভাজন হলে তিনি নির্বাচিত হতে পারেন ।

Share this news as a Photo Card