ঈদের দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছে কারাকর্তৃপক্ষ। এদিন প্রায় ৯ হাজার বন্দিকে সবাই দেওয়া হয় মিষ্টি, পায়েস, মুড়ি। দুপুর ও রাতে দেওয়া হচ্ছে উন্নত খাবার।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ শনিবার এসব তথ্য জানান।
তিনি আরও জানান, সকালে কারাগারের ভেতরেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সব মুসলিম কারাবন্দি জামাতে অংশ নেন। বর্তমান তাপদাহ ও গরমের কথা বিবেচনা করে এবার বিনোদনের ব্যবস্থা রাখা হয়নি। কারাবন্দিরা যাতে রোদে ও গরমে শারীরিক কোনও সমস্যায় না পড়েন সেসব বিষয় বিবেচনা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কারা সূত্র জানায়, দুপুরে বন্দিদের জন্য কয়েক পদের খাবারের ব্যবস্থা রয়েছে। দুপুরে পোলাও, মুরগির রোস্ট, গরুর মাংস/খাসির মাংস পরিবেশন করা হবে। এছাড়া কোমল পানীয় ও পান সুপারির ব্যবস্থাও থাকবে। রাতের খাবারে বন্দিরা খাবেন সাদা ভাত, আলুর দম, ডিম ও মাছ। এছাড়া থাকবে লেবু ও শসা।
আরও পড়ুন:
- ঈদগাহ জামাতে অংশ নিয়েছেন কোটি সংখ্যক মুসুল্লি
- ঈদুল ফিতরের শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক : রাষ্ট্রপতি
- অবশেষে রাজধানীতে নেমে এসেছে রহমতের বৃষ্টি
- চাঁদ দেখে সৌদি সহ যে ১৫ দেশে উদযাপিত হচ্ছে ঈদ
- রাবিতে ২৫০ জনের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
- ঈদযাত্রার শেষদিনেও উপচেপড়া ভিড়
- নেত্রকোনায় বাসচাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত
- ঈদ জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ ময়দান
- পঞ্চগড়ে ভুট্টাখেত থেকে শিশুর লাশ উদ্ধার; আটক কিশোর
- এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৪ জনের মৃত্যু
- সারাদেশে ৪১টি নৌপথের মধ্যে ১৫টিই পরিত্যক্ত
- ঈদযাত্রার প্রথম দিন ছিল স্বস্তিদায়ক : জাতীয় কমিটি
- ফতুল্লায় স্বামীর সাথে অভিমান করে তরুণীর আত্মহত্যা
- নারায়ণগঞ্জে স্ত্রীকে খুন, স্বামীর দাবি ডাকাত দল মেরেছে!
- রেললাইনে বসে হাওয়া খাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু
- পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচললের অনুমতি ঈদ উপহার
