লক্ষ্মীপুরের রায়পুরে ফাতেমা বেগম (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৭টায় উপজেলার চরমোহনা ইউনিয়নের বজা মার্কেটস্থ বাহাদুর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তার স্বামী চরমোহনা গ্রামের বাহাদুর বাড়ির রিয়াজ বাহাদুর।
নিহতের বাবা লক্ষ্মীপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের লাহারকান্দি গ্রামের সৈয়দ আহম্মেদ বলেন,
বাহাদুরের সঙ্গে তিন বছর আগে ফাতেমার সামাজিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে তিন মাসের শিশু বাচ্চাও রয়েছে।
অনেক দিন ধরে ফাতেমা ও রিয়াজের মধ্য দাম্পত্য কলহ চলছিল। বৃহস্পতিবার সকালে উভয়ের মধ্যে ঝগড়া হয় এবং বিকালে ফাতেমা বাবার বাড়ি যেতে চাইলে তার শাশুড়ি নিষেধ করেন।
এ সময় শাশুড়ি হুমকি দেন— রিয়াজ ২ লাখ টাকা দিয়ে ফাতেমাকে বিদায় করে দেবে। বিকালে এসে দেখি ফাতেমার লাশ পড়ে আছে। ঘটনার পর থেকে রিয়াজ পলাতক আছে।
রায়পুর থানার ওসি ইয়াসিন ফারুক মজুমদার বলেন, নিহত ফাতেমা রিয়াজের দ্বিতীয় স্ত্রী। পারিবারিক কলহ থেকে হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্ত করলে জানা যাবে।
আরও পড়ুন :
- ভুয়া চিকিৎসক হয়েও চক্ষু ক্যাম্প পরিচালনা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
- ২২৫০ জন যাত্রী নিয়ে ভারতের ওরশে গেল বিশেষ ট্রেন
- মতলবে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৪ জন, বহিষ্কার ২
- অভিভাবকদের এ ধরনের মানসিকতা ‘দুর্ভাগ্যজনক’ –শিক্ষামন্ত্রী
- রুপগঞ্জে কনেকে তুলে নিতে বিয়ে বাড়িতে প্রাক্তন প্রেমিকের হামলা, ভাঙচুরসহ আহত ৮
- রমজানে দ্রব্যমূল্য ক্রয় সীমার মধ্যে রাখতে কাজ করবে ডিএমপি
