কাউখালীতে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালী উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহেল জমাদ্দার (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে কাউখালী থানাধীন শিয়ালকাঠি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই পলাশ বিশ্বাসসহ একটি চৌকস দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় শিয়ালকাঠি এলাকা থেকে সোহেল জমাদ্দারকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card