কুমিল্লায় নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ০৮ নভেম্বর ২০২৩ইং তারিখ রাতে
কুমিল্লায় জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন নামা শ্রীপুর দক্ষিণ রামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ২৫,০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার দক্ষিণ বাগালপুর গ্রামের মৃত আবু তাহের এর ছেলে মোঃ নুর ইসলাম (৪২) এবং ২।

একই থানার টংগীর পাড় গ্রামের মৃত ছফি আলী এর ছেলে মোঃ ফারুক হোসেন (২৬)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে,
তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন :
- আবার আগুনে পোড়ানোর খেলা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
- মৌলভীবাজারের জুড়ীতে প্রাক-প্রাথমিক শিক্ষকদের অনিয়ম-নিয়মে পরিণত।
- নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা পিকআপ চালকের মৃত্যু, মালিক আহত
- টানা নয়বার ‘জাতীয় রপ্তানি ট্রফি’ অর্জন করল সার্ভিস ইঞ্জিন লিমিটেড
- আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি দিলো জামায়াত
- অবরোধের ৩০ ঘণ্টায় বাসসহ ১৮ পরিবহনে আগুন
- বিএনপির যুগ্ম মহাসচিব সরোয়ারকে আটক
- বিএফইউজে প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

Comments are closed.