চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার সকাল ৬ টায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, বঙ্গবন্ধুর প্রতিকৃ্তিত্বে মাল্যদান করা হয়। এরপর স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের প্রতি জানিয়ে ১ মিনিট নীরবতার পালন, এবং দেশ ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়,বিজয় দিবস উপলক্ষে ২য় পর্য়ায়ের অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের আয়োজনে রহনপুর আহমদি বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে ও কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন।
সাথে ছিলেন , উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন
,চাঁপাই নবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের( ভারপ্রাপ্ত) সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল সামছুল আজম, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, গোমস্তাপুর থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহাফুজা খাতুন, উপজেলা বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মোস্তফা কামাল, জেলা সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী প্রমুখ।
এছাড়া সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজনে ডিসপ্লে প্রদর্শন করা হয়।
বিকেলে একই মাঠ বিভিন্ন খেলা ধুলা আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়।

.jpeg)
