নকলায় মহান বিজয় দিবস উদযাপন

শেরপুরের নকলা উপজেলায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচী
পালিত হয়েছে । বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন । জাতীয় পতাকা
উত্তোলন ,র‌্যালী, আলোচনা সভা , কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে । মুক্তিযোদ্ধা
কমান্ডার আবুল মনসুর এর নেতৃতে¦ সকল মুক্তিযোদ্ধারা শপথ গ্রহণ করেন । নকলা
পাইলট উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান
শাহ্ধসঢ়; মো: বোরহান উদ্দিন, ইউএনও বুলবুল আহমেদ,ওসি রিয়াদ
মাহমুদ,আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ,পরে
স্বাধীনতার প্রতিক কবুতর উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন উপজেলা চেয়ারম্যান
শাহ্ধসঢ়; মো: বোরহান উদ্দিন। মাঠে কুচকাওয়াজ পরির্দশন করেন উপজেলা নির্বাহী
অফিসার , উপজেলা চেয়ারম্যান,ওসি , এসিল্যান্ট সহ বিশিষ্ট জনেরা । অপর দিকে
চন্দ্রকোনা ইউনিয়ন আওয়ামীলীগ সাজু সাবেক চেয়ারম্যান , মোখলেছুর
রহমান,লুৎফর রহমান ,যুবলীগ নেতা শিপু আহম্মেদ সহ নেতাকর্মীরা অংশ নেন ।
এদিকে গৌড়দ্বার ইউনিয়র আওয়ামীলীগ ও ৬নং পাঠাকাটা ইউনিয়ন আওয়ামীলীগ
দিবসটি উপলক্ষে ব্যাপক কর্মসূচী পালন করেছেন । পারফেষ্ট পাবলিক স্কুল ১ম ,২য়
ও৩য় পুরষ্কার গ্রহণ করেন । শারীরিক কসরত ক গ্রুপে প্রথম ,কুচকাওয়াজ খ
গ্রুপে ১ম ,কুচকাওয়াজ ক গ্রুপে আবার ২য় স্থান অর্জন করেছেন ।

Share this news as a Photo Card