চুয়াডাঙ্গায় আলমডাঙ্গা পল্লি চিকিৎসক তৌহিদুল ইসলামকে (৪০) শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ডম্বলপুর ও মাধবপুর গ্রামের মাঝামাঝি ব্রিজের নিচ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তৌহিদুল ইসলাম চুয়াডাঙ্গায় আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের ডম্বরপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়,
স্থানীয় কয়েকজন সকালে ব্রিজের নিচে তৌহিদুল ইসলামের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
কালিদাসপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম জানান,
ব্রিজের পাশেই তার ব্যবহৃত মোটরসাইকেল, ব্যাগ ও স্যান্ডেল পাওয়া গেছে।
এর পাশেই ঘাসের উপরে ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেছে। এটা পরিকল্পিত হত্যা বলে ধারণা করা হচ্ছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান,
রাতের যেকোনো সময় তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন :
- মায়ের জন্মদিন উদযাপন করলেন জয়
- রাজধানীতে আজ বিএনপির মহিলা সমাবেশ
- শেখ হাসিনা ৭৭ তম জন্মদিন উপলক্ষে নরসিংদীতে আ.লীগের উদ্যোগে দোয়া মাহফিল
- বক্তৃতায় দাঁড়ালেই তার চোখে পানি,কান্নায় কান্নায় বুক ভেসে যায়: কাদের
- বাজার নিয়ন্ত্রণে আরও ৬ কোটি ডিম আমদানির অনুমতি
- রায়পুয়ায় মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক কাজী নুরুল হক এর ২৫তম মৃত্যু বার্ষিকী পালন
- ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে তিন সপ্তাহে যত আয়
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আজ
- গোমস্তাপুরে ছয়তলা একাডেমিক ভবনের উদ্বোধন
- লিবিয়ার বন্যায় মৃতের সংখ্যা ১১ হাজার ৩০০ ছাড়িয়েছে: জাতিসংঘ
- দেশে ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু
- ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ
- দুর্নীতির মামলায় জামিন পেলেন সাহেদ
- পুনম পান্ডের ফ্ল্যাটে আগুন, কেমন আছেন অভিনেত্রী?

Comments are closed.