মানিকগঞ্জ পৌর এলাকায় আপন খালাকে হত্যার অভিযোগে ভাগ্নে আলমগীর হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে অভিযুক্ত আসামিকে জেলার ঘিওর উপজেলার জাবরা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলমগীর পৌর এলাকার বড়াইগ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
পুলিশ জানায়,
বাড়িতে যাবার রাস্তা নিয়ে আলমগীরের মা বিমলা বেগমের সাথে তারই আপন খালা হারুনী বেগমের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল।
এরই জের ধরে গতকাল বৃহস্পতিবার সকালে দুই বোনের সাথে ঝগড়া হয়। এরই একপর্যায়ে আলমগীর ইট দিয়ে তার খালা হারুনী বেগমের মাথায় আঘাত করে।
পরে ঢাকায় নেওয়ার পথে হারুনী বেগমের মৃত্যু হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার জানান, নিহতের ছেলে সুমন মিয়া বাদী হয়ে থানায় মামলা করেছেন
মামলা রজুর আড়াই ঘন্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। তাকে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন :
- চুয়াডাঙ্গায় পল্লি চিকিৎসককে শ্বাসরোধে হত্যা
- দোকানে চুরি করতে ঢুকে ৯৯৯-এ কল দিয়ে গ্রেফতারের আবেদন চোরের!
- শেখ হাসিনা ৭৭ তম জন্মদিন উপলক্ষে নরসিংদীতে আ.লীগের উদ্যোগে দোয়া মাহফিল
- দোকানে চুরি করতে ঢুকে ৯৯৯-এ কল দিয়ে গ্রেফতারের আবেদন চোরের!
- ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ বীর মুক্তিযোদ্ধা নিহত
- ‘যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ নয়, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায়’
- বিদ্যুৎস্পৃষ্ট সেই শিশুকে হাসপাতালে নিয়েছিলেন তৃতীয় লিঙ্গের ২ জন
- সাভারে চাঁদাবাজ চক্রের তিন সদস্যকে হাতেনাতে গ্রেফতার
